বোয়ালখালী ডিজিটাল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন উর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডিজিটাল একাডেমির প্রধান শিক্ষক মুহাম্মদ বজলুর রহমান মুরাদ। এসময় উপস্থিত ছিলেন সমম্বয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক স.ম. এনামুল হক, ডিজিটাল একাডেমির পরিচালক ও শিক্ষক–শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ নজরুল ইসলাম, শফিকুল আলম বাদল, সৈয়দ মুহাম্মদ আবু তৌহিদ, মুহাম্মদ ইব্রাহিম, মুহাম্মদ কফিল, পলাশী ধর, আনজুমান আরা বেগম, আবছারা বেগম, সুমনা পারভীন, রুমি শীল, চন্দনা দেবী, শাহাদাত হোসাইন, লাকি বিশ্বাস, তাহমিনা আক্তার, মাইমুনা খাতুন, ফারজানা আকতার, সুমাইয়া জাবিন, নাছরিন আকতার, অর্পিতা চৌধুরী। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।













