বোমা বানানোর সময় বিস্ফোরণ, নিহত ১

শরীয়তপুরের ঘটনা

| শুক্রবার , ৯ জানুয়ারি, ২০২৬ at ৫:০১ পূর্বাহ্ণ

শরীয়তপুরের জাজিরা উপজেলায় হাতবোমা বানানোর সময় বিস্ফোরণে এক যুবকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও চারজন। পুলিশ বলছে, বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত যুবকের হাতের কব্জিসহ ঘরের চাল উড়ে যায়। পরে লাশ লুকাতে ঘটনাস্থলের পাশে পেঁয়াজ ক্ষেতে নিয়ে যাওয়া হয়। সেখানে লাশ রেখে পালিয়ে যান অন্যরা। ঘটনাস্থল থেকে বোমা তৈরির বিপুল সরঞ্জাম পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারীকান্দি এলাকার সাগর বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান জাজিরা থানার ওসি সালেহ আহম্মেদ। নিহত সোহান বেপারী (৩২) ওই এলাকার দেলোয়র হোসেন বেপারীর ছেলে। আহতদের গোপনে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের নাম–পরিচয় পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধ২৪ জেলায় শৈত্যপ্রবাহ, থাকবে আরও কয়েকদিন
পরবর্তী নিবন্ধচবির সি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ