কিছুদিন আগে কুতুবদিয়া উপজেলায় গিয়েছিলাম স্বেচ্ছাসেবী কাজে। আমাদের ইভেন্ট শেষ করে যখন বিকালে চলে আসছিলাম তখন ভাটা হয়ে গেছে। ভাটার টানে প্রচুর স্রোত এবং ঢেউ হয়। আমাদের বহনকারী ডেনিস বোট যখন ঢেউয়ের উন্মাদনায় দুলতে লাগলো তখন আমাদের কিছু স্বেচ্ছাসেবী সদস্য মাঝি থেকে জিজ্ঞেস করে বোটে লাইফজ্যাকেট রাখা আছে কিনা। এই প্রশ্নে মাঝি চুপচাপ ছিলো। স্বেচ্ছাসেবীরা বোটে তিন চারটি লাইফজ্যাকেট খুঁজে বের করে। যতদূর দেখলাম লাইফজ্যাকেট রাখা হয়েছে জেটি ঘাটে। যদি কখনো কোন বোট দুর্ঘটনায় কবলে পড়লে জেটি ঘাটে রাখা লাইফজ্যাকেট কোন কাজে আসবে না। জেলা প্রশাসক লাইফজ্যাকেটগুলো তো জেটি ঘাটে রাখার জন্য দেয়নি, বোটে রাখার জন্য দিয়েছে। কিন্তু মাঝিরা লাইফজ্যাকেট বোটে না রেখে কেন জেটিঘাটে ফেলে রাখে প্রশাসনের তদারকি করা দরকার। একই সাথে পর্যটকদের লাইফজ্যাকেট পরিধান করে নদী পারাপার করার জন্য উদ্বুদ্ধ করতে হবে।
মুজিবুল হাসান আরিফ
শিক্ষার্থী,
কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসা।












