বৃষ্টি পড়ে

দীপক বড়ুয়া | বুধবার , ২৯ জুলাই, ২০২৬ at ৫:০৩ পূর্বাহ্ণ

বৃষ্টি পড়ে পাতা নড়ে

শীতল হাওয়া বয়

বনবনানী গাছগাছালি

কি জানি কি কয়!

বৃষ্টি পড়ে টুপুরটুপুর

নদী সাগর জলে

ঝিনুকশামুক পা পা হাঁটে

দারুণ কৌতূহলে!

বৃষ্টি পড়ে পাহাড় কোলে

সবুজ ধানই মাঠে

শহর পথে অলিগলি

কর্ণফুলী ঘাটে!

পূর্ববর্তী নিবন্ধশিল্পচর্চা শিশুদের সুন্দর ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখে
পরবর্তী নিবন্ধকান্নাহাসির ছড়া