শিশুদের জন্য নিরাপদ, আনন্দময় ও বুলিংমুক্ত শিক্ষাঙ্গন গড়তে ইস্পাহানি মাইটি চিপস আয়োজন করেছে সচেতনতামূলক ক্যাম্পেইন ‘ক্রাঞ্চ আউট বুলিং উইথ মাইটি চিপস’–এর দ্বিতীয় সিজন। ‘মাইটি কিডসরা বুলিং করে না, মাইটি কিডসরা বুলিংয়ের বিরুদ্ধে দাঁড়ায়’–এই বার্তাকে সামনে রেখে উদ্যোগটি নেওয়া হয়। শিক্ষার্থীদের বুলিং সম্পর্কে সচেতন করা, নিজেদের অনুভূতি প্রকাশে উৎসাহিত করা এবং বুলিং প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখতে অনুপ্রাণিত করাই এই উদ্যোগের লক্ষ্য।
ঢাকায় সফল আয়োজনের পর এবার চট্টগ্রামে শুরু হয়েছে ক্যাম্পেইনটির কার্যক্রম। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে চট্টগ্রাম নগরীর মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজেও ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হবে।
ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ ‘স্পিক আপ লেটারবঙ, যেখানে শিক্ষার্থীরা নিজেদের পরিচয় গোপন রেখে বুলিংয়ের অভিজ্ঞতা, ব্যক্তিগত সমস্যা কিংবা মনের কথা প্রকাশের সুযোগ পায়। পাশাপাশি, শিশু কাউন্সেলরদের অংশগ্রহণে আয়োজিত সচেতনতামূলক সেশনে বুলিংয়ের ধরন, এর মানসিক প্রভাব এবং এমন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ক্যাম্পেইনে পাপেট শো, মাইম শোসহ বিভিন্ন সৃজনশীল আয়োজন রাখা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও ইতিবাচক আচরণ গড়ে তোলার পাশাপাশি বুলিংয়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
ইস্পাহানি মাইটি চিপস মনে করে, বুলিংমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সচেতন অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। ‘ক্রাঞ্চ আউট বুলিং উইথ মাইটি চিপস’ ক্যাম্পেইনের দ্বিতীয় সিজনের মাধ্যমে ব্র্যান্ডটি শিশুদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং তাদের জন্য আরও নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ শিক্ষার পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
ইস্পাহানি ফুডস লিমিটেডের মার্কেটিং ম্যানেজার সামিলা হক অর্চনা বলেন, ইস্পাহানি ব্র্যান্ডের মাইটি চিপস সারা দেশে পাওয়া যাচ্ছে। গত দুই বছর ধরে মাইটি চিপস এর সৌজন্যে আমরা বাচ্চাদের জন্য ‘ক্রাঞ্চ আউট বুলিং’ নামক একটি প্রোগ্রামের আয়োজন করে আসছি। এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের বাচ্চারা অনেকভাবে অনেককিছুতে মানসিক সমস্যায় পড়ে। বুলিং হয়, অনেক সময় তারা অনেককিছু বলতে পারে না। সেগুলো যাতে তারা সহজভাবে পিতা–মাতা, বন্ধু ও টিচারদের কাছে বলতে পারে, সেই বিষয়ে সচেতনতার তৈরির লক্ষ্যে আমাদের এই প্রোগ্রাম।
ইস্পাহানি ফুডস লিমিটেডের সেলস ম্যানেজার মো. নুর নবী বলেন, বাচ্চারা যাতে বুলিং এর শিকার না হয়, বুলিং হলে তারা যাতে সবকিছু সহজভাবে তাদের পরিবার, শিক্ষক ও বন্ধু–বান্ধবের সাথে শেয়ার করতে পারে সে লক্ষ্যে আমাদের এই আয়োজন। আমরা আশা করি, এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের বাচ্চাদের মধ্যে সচেতনতাবোধ তৈরি হবে। প্রেস বিজ্ঞপ্তি।










