বুদ্ধজ্যোতি আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশ চ্যাপ্টারের অভিষেক

| বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ at ৬:৪৬ পূর্বাহ্ণ

বুদ্ধজ্যোতি আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশ চ্যাপ্টারের নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। শুরুতে মঙ্গলাচরণ করেন সুপাল বংশ মহাথের। প্রথম অধিবেশনে শপথ বাক্য পাঠ করান সদ্য বিদায়ী সভাপতি প্রফেসর ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি বড়ুয়া। বিদায়ী সভাপতি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন নব নির্বাচিত সভাপতি স্বদেশ কুসুম চৌধুরীর কাছে। বক্তব্য রাখেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রাক্তন সহসভাপতি রাখাল চন্দ্র বড়ুয়া, বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, অনোমা সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, যুগ্ম সচিব সুমন বড়ুয়া, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বিনয় ভূষণ বড়ুয়া, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক সমিরন বড়ুয়া, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, সজীব বড়ুয়া ডায়মন্ড, স্বপন কুমার বড়ুয়া, সপু বড়ুয়া, লোকপ্রিয় বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন বুদ্ধজ্যোতি আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক বরুণ বড়ুয়া। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন তিলোকাবংশ মহাস্থবির, বোধিমিত্র মহাস্থবির, ডা. মৃদুল বড়ুয়া চৌধুরী, টিংকু বড়ুয়া, প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া, অধ্যক্ষ ড. সুব্রত বরণ বড়ুয়া, ত্রিদ্বীপ বড়ুয়া, প্রণব রাজ বড়ুয়া, গৌতম বড়ুয়া, আশীষ বড়ুয়া। প্রকৌশলী প্রদীপ বড়ুয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ উপলক্ষে অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া ও স্বপন কুমার বড়ুয়ার সম্পাদনায় একটি ‘অভিষেক স্মারক’ প্রকাশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি উপাচার্যের সঙ্গে ভিজিটিং ফুলব্রাইট স্কলার ড. সাইয়েদের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধকোতোয়ালী থানা জামায়াতের ত্রৈমাসিক রুকন সম্মেলন