বিসিক শিল্পনগরীর ১নং সড়কে অবস্থিত মোস্তফা গার্মেন্টস লিঃ এর অফিস কার্যালয়ে গতকাল শনিবার বিসিক শিল্প মালিক সমিতির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতির সাধারণ সম্পাদক অজিত কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ওয়াহিদ মালেক। সভায় উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা চয়েস গার্মেন্টস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এস.এম. ফজলুল হক, উপদেষ্টা মোহাম্মদ নুরুল আলম, সিনিয়র সহ–সভাপতি তিনকড়ি চক্রবর্তী, সহ–সভাপতি প্রশান্ত ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহমেদ, সহ–সাধারণ সম্পাদক মোহাম্মদ আফতাব উদ্দীন, কোষাধ্যক্ষ কাজী মনিরুল ইসলাম উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক তালুকদার, আইন–শৃঙ্খলা সম্পাদক আবু বক্কর চৌধুরী, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, দপ্তর সম্পাদক তাইমুর রহমান।
সভায় বিসিক শিল্পনগরীর সমসাময়িক আইনশৃঙ্খলার অবনতি, চুরি, ছিনতাই ও জলাবদ্ধতা নিরসনে আলোচনায় সকলের মতামতের ভিত্তিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












