ন্যাশনাল ব্যাংক পিএলসি ও চট্টগ্রাম ওয়াসার মধ্যে সম্প্রতি বিল কালেকশনের একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তিপত্র অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পক্ষে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) শারমিন আক্তার, বাণিজ্যিক ব্যবস্থাপক সাজিয়া পারভীন ও প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আল মেহেদী শওকত আজম এবং ন্যাশনাল ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তৌহিদুল করিম, চকবাজার শাখার ব্যবস্থাপক মোঃ আবুল হাছান চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












