পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামে রয়েছে তিনদিনের বর্ণাঢ্য ঈদ আয়োজন। এবারও আয়োজন করেছে ঈদের বিশেষ ম্যাগাজিন ‘ঈদ আনন্দ’। এ অনুষ্ঠানে প্রথম জুটি বেঁধে উপস্থাপনা করেছেন দেশের স্ট্যান্ড–আপ কমেডিয়ান, অভিনেতা, মডেল ও উপস্থাপক আবু হেনা রনি এবং টেলিভিশন উপস্থাপক, অভিনেত্রী ও মাইম শিল্পী মৌসুমী মৌ। ঈদের খুশির মাত্রা বাড়িয়ে দিতে ‘আমার পাগলা ঘোড়ারে’ গানটি বিটিভি চট্টগ্রামের স্টুডিওতে উপস্থিত হয়ে পরিবেশনা করেছেন কদ্দুস বয়াতী। এবার ঈদ আনন্দ নতুন আঙ্গিক সাজানো হয়েছে। বর্ণিল মঞ্চসজ্জা ও সেটের ভিন্নতায় ‘আমি বনফুল গো’, ‘কন্যারে কন্যা’ ও ‘কি প্রেম দিলারে জ্বালা জ্বালা’ গানে নৃত্য পরিবেশনা করেছেন নৃত্যশিল্পী তাসদিক নোমিরা আহমেদ।
অনলাইনে পশু কেনাবেচা নিয়ে গরু নিয়ে সরাসরি এবার মঞ্চে হাজির হয়েছেন আবেদ, সায়মন ও সানজিদা। ‘পাথরের পৃথিবীতে কাচের হৃদয়’ গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী সাব্বির জামান ও ঝিলিক। পশুর স্বাস্থ্য রক্ষা, পরিবহন ও চামড়া ব্যবসা নিয়ে নাটিকায় অংশগ্রহণ করেছেন সিয়াম নাসির, আমিন আজাদ, লিটন খন্দকার ও জেনি। ‘এক খান পান চাইলাম’, ‘তোমার দিল কি দয়া হয় না’ ও ‘যে জন প্রেমের ভাব জানে না’ ফোক গানে অনন্য বড়ুয়ার নৃত্য পরিচালনায় নৃত্য পরিবেশন করেছেন তিনি ও তার দল। পাশাপাশি অনুষ্ঠানটির পাহাড়ি গানে আছে ব্যতিক্রম নৃত্য উপস্থাপনা।
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটি নাটিকায় অংশগ্রহণ করেছেন কক্সবাজারের কমেডিয়ান উৎস, মেহেক ও সাকিব। ঈদ আনন্দে অন্যতম আকর্ষণ হলো ‘ভাবের দেশে থাকো কন্যা’ গানটি। এতে কণ্ঠ দিয়েছেন বৃষ্টি দে।
অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন মুকিত জাকারিয়া ও ইকবাল খন্দকার। বিটিভি চট্টগ্রামের জেনারেল ম্যানেজার মো. ঈমাম হোসাইনের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মো. জাকির হোসেন, ইলন সফির ও জামাল উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।









