বিজয় কেতনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

| সোমবার , ৯ জানুয়ারি, ২০২৩ at ৫:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর স্বনামধন্য সামাজিক সংগঠন বিজয় কেতন–এর (২৩–২৪ ইং) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। রিয়া দাশ চায়নাকে সভাপতি ও মেহেরুন্নেসা জেসীকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট এই কার্যকরী কমিটির গঠন করা হয়।

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন হতে এই সংগঠনটি সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ১টি অবৈতনিক বিদ্যালয় পরিচালনার পাশাপাশি বিভিন্ন শ্রেণী–পেশার মানুষের জন্য স্বাস্থ্য, শিক্ষাসহ নানান মানবিক কর্মকাণ্ড সুনামের সাথে করে আসছে। বিজয় কেতনের নবগঠিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা, প্রধান উপদেষ্টা ও ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম। তিনি বিজয় কেতনের উত্তরাত্তর সমৃদ্ধি ও তাদের কর্মকাণ্ড ভবিষ্যতে আরো বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅটোরিকশার ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু
পরবর্তী নিবন্ধআজ জমিয়তুল ফালাহ ময়দানে গাউছুল আজম কনফারেন্স