বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড আইপি ডে পালিত

| মঙ্গলবার , ২৮ এপ্রিল, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসোরেন্স সেলের উদ্যোগে ওয়ার্ল্ড আইপি ডেউপলক্ষে বিভিন্ন কর্মসূচি রেজিস্ট্রার ইনচার্জ ড.এস.এম শোয়েভের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ‘IP and Sports: Ready, Set, Innovate’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিলো র‌্যালি, আলোচনা সভা ও সেমিনার। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. হযরত আলী মিয়া। আইকিউএসির অতিরিক্ত পরিচালক নুরুল আবছারের সঞ্চালনায় সেমিনারে কীনোট স্পীকার ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. নাছির উদ্দিন। উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরোয়ার উদ্দিন, আইকিউসির পরিচালক ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রানা করণ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন চৌধুরী, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান জাহেদ বিন রহিম, ইংরেজী বিভাগের চেয়ারম্যান মো. আজিম উদ্দিন, জার্নালিজম এন্ড মিডিয়া ষ্টাডিজ বিভাগের শিক্ষক ইয়াসির সিলমী, প্রক্টর ড. মোহাম্মদ সিরাজ মিয়া, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, সহকারী প্রক্টর আবদুল ওয়াহাব, ইংরেজি বিভাগের শিক্ষক রাহুল সরকার, রিজোয়ানা হক, ফার্মেসী বিভাগের শিক্ষক মো.আরমান প্রমুখ। প্রধান অতিথি বলেন, পৃথিবী যত এগিয়ে যাচ্ছে ততই যেন অন্যের তৈরীকৃত জিনিস নিজের নামে ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আমাদের দেশে কোন একটি বিষয় সৃষ্টির চেয়ে নকল করাতেই উৎসাহ বেশী। পৃথিবীতে বিভিন্ন ক্ষেত্রে ট্রেডমার্ক, প্যাটের্ন, কপিরাইট, এর আইন থাকলে সেটির সঠিকভাবে প্রয়োগ হয়না। নকল প্রবণতা রোধে কপিরাইট আইনে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থার আইন থাকলেও তা অত্যন্ত দুর্বল। তাই অনেক সময় বিভিন্ন ধরনের উদ্ভাবন বিভিন্ন কুচক্রিমহল সৃষ্টিকারীর অগোচরে সেটি নকল করে নিজের নামে চালিয়ে দেয়। ফলে সেটির গুণগত মান যেমন রক্ষা করা হয় না তেমনি প্রকৃত যে মালিক তিনি বা তার প্রতিষ্ঠান সঠিকভাবে মূল্যায়িত হয়না। ফলে নকল পণ্য গ্রহণ করে গ্রাহক যেমন প্রতারিত হচ্ছে তেমনি উদ্যোক্তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই নকল প্রবণতার কারণে অনেক সময় ভালো প্রতিষ্ঠান বা ব্যক্তি উদ্ভাবন থেকে পিছিয়ে আসছে। তাই আমাদের উচিৎ সকল ধরনের নকল, কপিরাইট এবং ট্রেডমার্কবিহীন সকল ধরনের বিষয়কে পরিহার করা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বিদায়ী শিক্ষকদের মিলনমেলা ও সংবর্ধনা
পরবর্তী নিবন্ধইমন কল্যাণ সঙ্গীত বিদ্যাপীঠের প্রতিষ্ঠাবার্ষিকী