বিএনপি নেতা শহীদ আব্দুল গণি স্মরণে সভা

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২ জুন, ২০২৬ at ৭:৫২ পূর্বাহ্ণ

ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মরহুম শহীদ আব্দুল গণির ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ মে হেয়াকো বাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার। সভায় বক্তারা মরহুম আব্দুল গণির কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর আত্মত্যাগ ও রাজনৈতিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, আব্দুল গণি ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংগঠক, সাহসী রাজনৈতিক কর্মী এবং গণমানুষের নেতা।

বেলাল হোসেনের সভাপতিত্বে ও মোহাম্মদ শাহাদাত ও সেলিম মজুমদারের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য ইদ্রিস মিয়া ইলিয়াস, অ্যাডভোকেট আফসার উদ্দিন হেলাল, একরামুল হক বাবুল, সারোয়ার হোসেন, মো. হাসান, শফিউল আজম চৌধুরী, মোহাম্মদ হোসেন, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট আতিকুর রহমান, নুরুল আমিন আজাদ, ইব্রাহিম বিজয়, আবুল কাশেম মেম্বার, জসিম মেম্বার, ঘোষণা কবির, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ শরীফ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক
পরবর্তী নিবন্ধনাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাদশাহ আলম স্মরণে দোয়া মাহফিল