কয়েকদিনের টানা ভারী বৃষ্টির কারণে বায়েজিদে ঘরবন্দি গরীব–অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ত্রাণ সামাগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের অর্থ সম্পাদক ও বায়েজিদ থানা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা আলম। এ সময় উপস্থিত ছিলেন বায়েজিদ থানা বিএনপির সাবেক অর্থ সম্পাদক লুৎফুর রহমান, যুবদল নেতা শেখ রাসেল, জিয়া মঞ্চের সভাপতি ইমাম হোসেন, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা যুবদল নেতা আজিজুর রহমান রয়েল, নারী নেত্রী ইশরাত আলম ইশিকা, মুনতাসিব আলম কাব্য, সেলিনা আক্তার, লুৎফুর নাহার, বিউটি আক্তার, ছেনোয়ারা বেগম, খাদিজা বেগম, নুরী বেগম, রাইসুল ইসলাম রাসেল, আনিস, খোরশেদুল আলম প্রমুখ। উল্লেখ্য নগরীর ৪৪নং ওয়ার্ডের ধোনিপাহাড় এলাকায় পাহাড় ধসে ৬টা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিবারদের মাধ্যে খাদ্যদ্রব্য ও ত্রাণসামগ্রী দেয়া হয়েছে। বিজ্ঞপ্তি।











