চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, “যেখানে মানুষের কষ্ট, সেখানেই আমার দায়বদ্ধতা। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি আমার নৈতিক অঙ্গীকার।” শনিবার (১১ জুলাই) বিকেল ৫টায় নগরীর ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের হোসেন পুকুরপাড় এলাকায় দুর্যোগকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান নিয়মিত চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন। প্রধানমন্ত্রীর নির্দেশেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী চট্টগ্রামে এসে ত্রাণ বিতরণসহ দুর্যোগ মোকাবিলার কার্যক্রম সমন্বয় করছেন।”
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












