নগরীর বায়েজিদ থেকে ১৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম মো. আফতাব উদ্দিন। তিনি ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকার বাসিন্দা। গত মঙ্গলবার বনানী আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব–৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা আফতাব উদ্দিনের বিরুদ্ধে ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, কোতোয়ালী ও সদরঘাট থানার মোট আটটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্ট এর ১৩৮ ধারার পাঁচটি মামলায় তিনি ১৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। গ্রেপ্তার পরবর্তী তাকে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাব কর্মকর্তা মোজাফ্ফর।












