নগরীতে বিদ্যুৎস্পৃষ্টে সেলিম আহমদ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চকবাজারের খালপাড় এলাকার বাসায় বিদ্যুৎ মেরামতের কাজ করার সময় গতকাল শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম ওই এলাকার ঘাসিয়া পাড়ার মৃত কবির আহম্মদের পুত্র। তিনি পেশায় একজন বৈদ্যুতিক মিস্ত্রি। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।











