জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যতদিন ক্ষমতা থাকবে, ততদিন দেশের গরীব মেহনতি মানুষ কষ্ট পাবে না। তিনি দরিদ্র বান্ধব প্রধানমন্ত্রী। যারা জটিল রোগে আক্রান্ত তাদের সুচিকিৎসার জন্য তিনি সহযোগিতার হাত বাড়িয়েছেন। পটিয়ায় মুজিব শতবর্ষে ১শ’ শারীরিক প্রতিবন্ধীকে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী ছোট বড় সবার জন্য বিনামূল্যে করোনা টিকার ব্যবস্থা করে যে দৃষ্টান্ত রেখেছেন তা বিশ্বব্যাপী নজিরবিহীন।
গত শুক্রবার উপজেলা মিলনায়তনে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জম্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মাঝে হুইল চেয়ার ও চেক বিতরণকালে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক নুরউর রশিদ চৌধুরী এজাজ। উপজেলা সমাজসেবা অফিসার পিপলু চন্দ্র নাথের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, হাসান উল্লাহ,নাজমুল সাকের সিদ্দিকী, মাসুমা আক্তার, অনুপ কুমার দাশ, রোকসানা ইয়াছমিন, রোজি দাশ, ফেরদৌস বেগম, রূপনা মজুমদার, শ্যামলী পাল, ডলি সাহা, রুহুল আমিন প্রমুখ।









