বাফুফে নির্বাচনে মানিকের ভিশন

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২০ at ৪:২৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনকে সামনে রেখে এবার সিভাপতি পদে সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক নিজের ইশতেহার জানালেন। ‘ভিশন–২০৩৩’ সামনে রেখে সাবেক ডিফেন্ডার ঘোষণা করেছেন ২১ দফার ইশতেহার। আগামী ৩ অক্টোবর বাফুফে নির্বাচন। সভাপতি পদে নির্বাচিত হতে পারলে নিজের প্রতিশ্রুতিগুলো পূরণ করতে চান মানিক। গতকাল এক সংবাদ সম্মেলনে তার ইশতেহার ঘোষণার সময় পাশে ছিলেন আরেক সাবেক তারকা সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে দাবা প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধকোটি টাকা হাতছাড়া হওয়ার আফসোস মোস্তাফিজের