বান্দরবানে ব্যবসায়ীদের সঙ্গে ডায়মন্ড সিমেন্ট কর্মকর্তাদের মতবিনিময়

| মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:০৯ পূর্বাহ্ণ

বান্দরবানে রড, সিমেন্ট ও নির্মাণসামগ্রী ব্যবসায়ীদের সঙ্গে ডায়মন্ড সিমেন্ট কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার শহরের একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের জিএম ( (সেলস) আবদুর রহিম। প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক (মার্কেটিং অ্যান্ড লজিস্টিক) আবদুল্লাহ আল ফরহাদ। প্রধান অতিথি বলেন, ব্যবসায়ীদের সঙ্গে সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ডায়মন্ড সিমেন্টের কার্যক্রম আরও এগিয়ে নিতে চাই। গুণগত মান বজায় রেখে গ্রাহকদের আস্থা অর্জনই ডায়মন্ড সিমেন্টের প্রধান লক্ষ্য। সভাপতির বক্তব্যে আবদুর রহিম বলেন, ডায়মন্ড সিমেন্ট সবসময় ব্যবসায়ীদের পাশে রয়েছে। বাজারের চাহিদা, ব্যবসায়ীদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনা করা হবে। সিনিয়র ম্যানেজার (সেলস) মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সিমেন্টের গুণগত মান নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন এজিএম (টিএসডি) ইঞ্জিনিয়ার ইশতিয়াক রায়হান মাহমুদ। বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজার আব্দুর রহমান ও এক্সিকিউটিভ জাহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন, ফয়সাল বিন মাহবুব, রাজিব দাশ, নাজমুল হাসান পলাশসহ ব্যবসায়ীবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধব্যবসা ও এন্টারপ্রাইজ খাতে স্টারলিংক কানেক্টিভিটি
পরবর্তী নিবন্ধএকাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট ২৫ সেপ্টেম্বর শুরু