বাকলিয়ায় চোরাই ল্যাপটপসহ পাঁচ মামলার আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২৬ at ৬:৫৭ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া থানাধীন তুলাতলী এলাকায় অভিযান চালিয়ে চোরাই ল্যাপটপ ও মোবাইলসহ মো. শরীফ (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে একটি চোরাই ল্যাপটপ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় তুলাতলী জাইল্লারচর এলাকার আবুর বাপের বিল্ডিং এলাকায় এ অভিযান চালানো হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। গ্রেপ্তার শরীফের কাছ থেকে উদ্ধার করা ডেল ল্যাটিটিউড ৫৪০০ মডেলের ল্যাপটপের আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা। এ ছাড়া স্যামসাং ব্র্যান্ডের মোবাইল ফোনটির আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। উদ্ধার করা মালামাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল বাকলিয়া থানায় মামলা হয়েছে।

ওসি শাহীনূর আলম জানান, শরীফের বিরুদ্ধে বাকলিয়া থানায় আরও পাঁচটি মামলার তথ্য রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধনুরুল আবছার জসিম
পরবর্তী নিবন্ধআমেরিকান একাডেমি অব অফথ্যালমোলজিতে স্থান পেল চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট