বাংলাদেশি কমিউনিটি লিডার নির্বাচিত হলেন মীরসরাইয়ের আরিফুর রহমান মহিন

হলিউড চেম্বার অব কমার্সে

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ at ৭:০৭ পূর্বাহ্ণ

মীরসরাইয়ের কৃতি সন্তান আরিফুর রহমান মহিন আমেরিকার ব্যবসায়িক সংস্থা হলিউড চেম্বার অব কমার্সে প্রথম বাংলাদেশি হিসাবে কমিউনিটি লিডার নির্বাচিত হয়েছেন। আরিফ আংকুরের নেছা ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ওবায়দুল হক কোম্পানির নাতী ও মাহবুবুল আলমের দ্বিতীয় পুত্র।

সমপ্রতি হলিউড চেম্বার অব কমার্সের পোস্টে বলা হয়, আমাদের কমিউনিটি লিডার পর্যায়ে যোগ দেওয়া মোহাম্মদ আরিফুর রহমান মোহিনের কথা তুলে ধরতে পেরে আমরা আনন্দিত। মোহিনই প্রথম বাংলাদেশি যিনি কমিউনিটি লিডার লেভেলে পৌঁছেছেন। এটি একটি অর্জন যা আমাদের সমপ্রদায়ের নেতৃত্বের ক্রমবর্ধমান বৈচিত্র্যকে প্রতিফলিত করে। তার সমপ্রদায়ের প্রচেষ্টার বাইরেও মোহিন একজন স্থানীয় ব্যবসায়ী। তিনি কর্মসংস্থান সৃষ্টি করেছেন এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার জন্য ব্যবসাবাণিজ্য গড়ে তুলেছেন।

আরিফুর রহমান মহিনের এমন সাফল্যে উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধচবি গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আশরাফুল ইসলামের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে জাতীয় পুরস্কার জিতলেন চট্টগ্রামের সন্তান সামিন নূর