বাঁশখালীসহ সমগ্র চট্টগ্রামে দ্রুত পুনর্বাসন কার্যক্রম শুরু হবে

মতবিনিময়ে এনজিও ব্যুরোর মহাপরিচালক ড. জকরিয়া

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২৫ জুলাই, ২০২৬ at ৯:১৩ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) : মোহাম্মদ জকরিয়া শুক্রবার বন্যাকবলিত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পৌরসভার আস্করিয়া পাড়া পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। এসময় তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার এনজিও ঋণের কিস্তি ৩ মাস বন্ধ থাকবে। শুধু বাঁশখালী নয়, সমগ্র চট্টগ্রামজুড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত পুনর্বাসনের কাজ শুরু করা হবে। বর্তমানে সরকারি বেসরকারি ভাবে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে এসেছে। এ সময় দোস্ত এইড, আলখায়ের ফাউন্ডেশন ও আল মানাহিল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৫০টি পরিবারের মাঝ খাদ্যসামগ্রী (ফুড প্যাক) বিতরণ করা হয়। আয়োজিত বিনামূল্যের স্বাস্থ্যসেবা (হেলথ ক্যাম্প) পরিদর্শন, স্থায়ীত্বশীল উন্নয়ন সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন ইপসার উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রিপল এবং আহসানিয়া মিশনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। তিনি আরো বলেন, বন্যাদুর্গত মানুষের পাশে সরকারিবেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন মানবিক সংগঠনের এই সম্মিলিত উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এ ধারা অভ্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পাহাড়ি ঢলে সড়ক বিচ্ছিন্ন
পরবর্তী নিবন্ধমাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়ন, শিক্ষকের পর এবার গ্রেপ্তার এক ছাত্র