বাঁশখালীর ৭ কলেজে পাস ৪০.৫৭%, জিপিএ-৫ ছয়

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ১ নভেম্বর, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলে বাঁশখালীর সাতটি কলেজের ১ হাজার ৬৯৬ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬৮৮ জন। পাসের হার ৪০ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ–৫ পেয়েছেন ছয়জন। মোট পরীক্ষার্থী ছিলেন ১ হাজার ৭১৫ জন। তাঁদের মধ্যে ১৯ জন পরীক্ষায় অংশ নেননি।

মাস্টার নাজির আহমদ ডিগ্রি কলেজে ২৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ২৮৭ জন। তাদের মধ্যে পাস করেছেন ১৮১ জন। পাসের হার ৬৩ দশমিক ০৭ শতাংশ। জিপিএ–৫ পেয়েছেন দুজন। বাঁশখালীর একমাত্র সরকারি আলাওল কলেজে ৫৪০ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৫৩৬ জন। পাস করেছেন ২৭৪ জন। পাসের হার ৫১ দশমিক ১২ শতাংশ। জিপিএ–৫ পেয়েছেন দুজন।

পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজে ৩৪২ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৩৩৪ জন। পাস করেছেন ৯০ জন। পাসের হার ২৬ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ–৫ পেয়েছেন একজন। বাঁশখালী ডিগ্রি কলেজে ২৭২ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ২৬৭ জন। পাস করেছেন ৮৫ জন। পাসের হার ৩১ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ–৫ পেয়েছেন একজন।

বাঁশখালী গার্লস কলেজে ২৩১ জন পরীক্ষার্থীর সবাই পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৫২ জন। পাসের হার ২২ দশমিক ৫১ শতাংশ। হাজীগাঁও বরুমচড়া স্কুল অ্যান্ড কলেজে ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন তিনজন। পাসের হার ২৩ দশমিক ০৮ শতাংশ। পশ্চিম বাঁশখালী উচ্চবিদ্যালয় ও কলেজে ২৯ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ২৮ জন। পাস করেছেন তিনজন। পাসের হার ১০ দশমিক ৭১ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধআজ লন্ডনে চট্টগ্রাম উৎসব, থাকছেন চট্টগ্রামের ৪ এমপি-সংস্কৃতিকর্মী
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে পাসের হার ৩১.১৮%, জিপিএ-৫ পেয়েছে ২২ জন