বাঁশখালীতে বন্যাদুর্গত ৩০ পরিবারের মাঝে টিন বিতরণ

| শুক্রবার , ২১ আগস্ট, ২০২৬ at ৭:৫৭ পূর্বাহ্ণ

বাঁশখালী পশ্চিম সাধনপুর রহমান মঞ্জিলের আঙ্গিনায় আহলে সুন্নাহ যুব সাংস্কৃতিক ফোরাম ডেনমার্ক শাখার উদ্যোগে এবং ইসলামী ফ্রন্ট, ইসলামী যুবসেনা ও ছাত্রসেনা, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউছিয়া কমিটি এবং বিভিন্ন ত্বরীকত পন্থীদের সার্বিক সহযোগিতায় গত ১৫ আগস্ট ৩০টি পরিবারের মাঝে টিন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের শ্রম সচিব এম মহিউল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইয়াছিন আরফাত। প্রধান অতিথি বলেন, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোর মধ্যে বাশঁখালী অন্যতম। বন্যায় বাঁশখালীতে মানুষের বাড়িঘর, ক্ষেতখামার, গবাদি পশু, মাছের ঘের, চাষাবাদ, বিভিন্ন ফসলাদি নষ্ট হয়েছে। এবারের বন্যায় বাঁশখালীর প্রধান সড়কসহ বিভিন্ন ইউনিয়নের সরু সড়কগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অবিলম্বে এই সড়কগুলো সংস্কার ও নির্মাণ করতে হবে। পশ্চিম বাশঁখালীর উপকূলীয় অঞ্চলের স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীকে দায়িত্ব দেয়ার আহবান জানান তিনি। শহীদ রেজার সভাপতিত্বে টিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলী হোসাইন, আব্দুল গফুর কোম্পানি, মঈনুল ইসলাম ফরহাদ, হুমায়ূন কবির জাহেদ, রাশেদুর রশিদ, নাছির উদ্দীন, মকসুদুর রহমান,ওমর ফারুক, খোরশেদ হাশেমী, কাজী শাহেদ হোসেন, আজিম বিন মালেক, আরিফুল ইসলাম, আলী আকবর, ইব্রাহিম, মাঈন উদ্দিন, বেলাল, সোহেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজকের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির আলোকচিত্র কর্মশালা ও সভা