নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচা বাজারে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম বুইশ্যার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে চান্দগাঁও থানা পুলিশ নগরের বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন মো. নাঈম ইসলাম সাকিব (২৬) ও মো. রাহাত (২৪)।
চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) হৃদয় মাহমুদ লিটন জানান, গ্রেপ্তার নাঈম ইসলাম সাকিব শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি শহিদুল ইসলাম বুইশ্যার অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় দুটি মামলা রয়েছে। অন্যদিকে রাহাতের বিরুদ্ধে ২০২২ সালে চান্দগাঁও থানায় একটি মামলা রয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে গত ৭ আগস্ট দায়ের করা চান্দগাঁও থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল সোমবার আদালতে পাঠানো হয়েছে।












