কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮.২০ শতাংশ

জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন

| মঙ্গলবার , ১১ আগস্ট, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

চলতি বছরের কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ৫৮ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। পরীক্ষায় ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৪ হাজার ৪৭০ জন উত্তীর্ণ হয়েছে। এ বোর্ডে জিপিএ৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন।

গতকাল সোমবার সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন। ফলাফল সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে। খবর বাসসের।

চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ এবং জিপিএ৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধহামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধবহদ্দারহাট কাঁচাবাজার থেকে শীর্ষ সন্ত্রাসী বুইশ্যার দুই সহযোগী গ্রেপ্তার