বর্ষা এলে

বিভাস গুহ | বুধবার , ২৯ জুলাই, ২০২৬ at ৫:০৪ পূর্বাহ্ণ

বর্ষা এলে

সজীব হয়ে ওঠে যেন ধরা

যায় কেটে যায় গ্রীষ্মকালের খরা।

আকাশ ঢাকে

দিনে রাতে আঁধার কালো মেঘে

শির শির শির বয় বাতাস প্রবল বেগে।

বৃষ্টি ঝরে

গাছের পাতা ওঠে নড়েচড়ে

পুকুর দিঘী জলেতে যায় ভরে।

বিলে ঝিলে

পাপড়ি মেলে শাপলা শালুক হাসে

নদীর জলে হংস মিথুন ভাসে।

কদম কেয়া

মুচকি হাসে গাছের ডালে ডালে

টেংরা পুঁটি নাচে বিলে খালে।

পূর্ববর্তী নিবন্ধকান্নাহাসির ছড়া
পরবর্তী নিবন্ধযাবো আমি মেঘের দেশে