বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে নগদ সহায়তা

| বুধবার , ২ সেপ্টেম্বর, ২০২৬ at ১২:১৭ অপরাহ্ণ

বাঁশখালীতে সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। সোমবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মাছরাঙা কনভেনশন হলে এ সহায়তা বিতরণ করা হয়। বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীরের তত্ত্বাবধানে আলমানাহিল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১৬ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়রের একান্ত সচিব মো. মারুফুল হক, আলমানাহিল ফাউন্ডেশনের প্রতিনিধি হুমাইয়ের, পুঁইছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস ছবুর, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মঈনুল হক চৌধুরী পলাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আয়োজকরা জানান, সামপ্রতিক বন্যায় বাঁশখালীর বিভিন্ন এলাকায় অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব পরিবারের দুর্ভোগ কিছুটা লাঘব করতেই আলমানাহিল ফাউন্ডেশনের পক্ষ থেকে এ নগদ সহায়তা দেওয়া হয়েছে। নগদ অর্থ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদরবারে জিলানীতে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল
পরবর্তী নিবন্ধঘাসফুলের নির্বাহী পরিষদের ১৩৫তম সভা