উত্তর নালাপাড়াস্থ দরবারে জিলানী শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) এবং হযরত সাবির পাক কালিয়ার (র.) ওরশ উপলক্ষে গত ৩০ আগস্ট মিলাদ মাহফিল ও ফাতেহা অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহ্ সুফি মুহাম্মদ জুনাইদ (মা.জি.আ)।
দিনব্যাপী মাহফিলে কর্মসূচির মধ্যে ছিলো : পবিত্র খতমে কুরআন শরীফ, খতমে গাউসিয়া শরীফ, ওয়াজ, জিকির আজকার, মিলাদ মাহফিল, তবারুক বিতরণ। খতম সমূহের মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইলিয়াস তৈয়্যবী।
মাহফিলে বক্তব্য রাখেন রাবেয়া খাতুন জামে মসজিদের খতিব মাওলানা জসিম উদ্দিন, চরণদ্বীপ শাহী দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা রবিউল ইসলাম, ইঞ্জিনিয়ার এ.এন.এম.মর্তুজা, শাহজাদা জাভির বিন জুনাইদ, মাওলানা আবুল মনসুর, মাওলানা মীর কাশেম, মাওলানা নুরুল আলম, হাফেজ মোহাম্মদ তাওহিদুল ইসলাম, আব্দুল্লাহ মহসিন জোবাইর, সৈয়দ মুহিত হোসেন, মোহাম্মদ ইকবাল, সৈয়দ মোস্তাফা আমানত মিরাজ, আসাদ খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি











