বটতলী এস, এম আউলিয়া উচ্চ বিদ্যালয়ে শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির প্রশিক্ষণ শুরু হয়েছে। সমপ্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক মহসিন পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল কমিটির অভিভাবক সদস্য এস এম ইয়াহিয়া করিম টিপু এবং সহকারী শিক্ষক মোহাম্মদ আলী আজগর। এ সময় আরও উপস্থিত ছিলেন শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির সহকারী প্রশিক্ষক নুরুল আজিম, মিসকাত আহমেদ, শ্রাবন্তী বড়ুয়া ও আল আমিন। প্রেস বিজ্ঞপ্তি।












