বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা হালিশহর থানা কমিটির সম্মেলন

| রবিবার , ১২ মে, ২০২৪ at ১১:৪০ পূর্বাহ্ণ

২৫নং রামপুর ওয়ার্ডের আনন্দিপুর এলাকায় গত ১০ মে বঙ্গবন্ধু শিশু–কিশোর মেলা হালিশহর থানা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। হালিশহর থানা কমিটির সভাপতি উজ্জ্বল কুমার নাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবিদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর এস এম এরশাদ উল্লাহ। প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু শিশু–কিশোর মেলা চট্টগ্রাম মহানগরের সভাপতি ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন দি বাংলাদেশ টুডের চট্টগ্রাম ব্যুরোর প্রধান এস এম আবুল বরকত আকাশ, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মহানগর সাধারণ সম্পাদক ওসমান গনি মানিক। আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক নুহ আলম রাসেল ও মো. আব্দুল আউয়াল রুপু। কার্যনির্বাহী সদস্য নুরুর রহমান জামশেদ ও সাবেক সভাপতি এস এম রাকিবুল হাসান। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ইঞ্জিনিয়ার মো. আবিদ হোসেনকে সভাপতি, মো. আব্দুল মান্নানকে সিনিয়র সহ–সভাপতি, মো. এরশাদ, ইমতিয়াজ ইমু, সাগর দেব নাথকে সহ সভাপতি, আবু সাহেদকে সাধারণ সম্পাদক এবং মো. শাহাদাত ফারুককে যুগ্ম সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচসিক শ্রমিক লীগের বিশেষ সাধারণ সভা
পরবর্তী নিবন্ধসোনাইছড়ি খাল পুনঃখনন, উপকৃত হবেন সাড়ে তিন হাজার কৃষক