বগাসহ চারজন রিমান্ডে

খুলশীতে পুলিশের ওপর হামলার মামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২৬ at ১০:১৭ পূর্বাহ্ণ

নগরীর খুলশীতে পুলিশের ওপর হামলা মামলায় নগর স্বেচ্ছাসেবক দলের বহিস্কৃত নেতা ওয়াকিল হোসেন বগাসহ চারজনকে একদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। পাশাপাশি ৮ জনের রিমান্ড আবেদন না–মঞ্জুর করা হয়েছে। গতকাল চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে পুলিশের পক্ষ থেকে বগাসহ ১২ জনের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। যাদের রিমান্ড মঞ্জুর হয়েছে তারা হলেন– ওয়াকিল হোসেন বগা, রকি হোসেন পিচ্চি, মনির হোসেন ও আবুল হাসান প্রকাশ কালা হাসান। রিমান্ড নামঞ্জুর যাদের হয়েছে তারা হলেন– মো. রবিন, সাকিব হাসান, দেলোয়ার হোসেন জিসান, মো. শাকিল, মো. জাহাঙ্গীর আলম, আব্দুর রহমান, মোহেল প্রকাশ ব্লেড সোহেল ও আবুল কাশেম।

আদালতে থাকা নগর পুলিশের প্রসিকিউশন শাখার সূত্র দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত সেপ্টেম্বরে পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের অভিযোগের প্রেক্ষিতে বগাকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। এসময় বগার অনুসারীরা পুলিশের পুলিশের উপর হামলা করে, গাড়িও ভাংচুর করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের হয়।

পূর্ববর্তী নিবন্ধকিডনি ডায়ালাইসিসের সংকট কাটল
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল সহকারীর