ফুলকি সহজপাঠ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক উৎসব। উৎসব শুরু হয় ২৪ আগস্ট আর সমাপনী হয় ৫ সেপ্টেম্বর।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য নজরুল সংগীত শিল্পী জয়ন্তী লালা।প্রাথমিক শাখায় ৮ টি দল ছিলো। দলগুলো হলো সায়াহ্ন, প্রত্যুষ, মৌসুম, প্রহর, প্রদোষ, মধ্যাহ্ন, চিরন্তন, গোধূলি।মাধ্যমিক শাখায় ছিল চারটি দল রংধনু, বদ্বীপ, মরুদ্যান, মেরুজ্যোতি। প্রাথমিক শাখার শিক্ষার্থীরা সঙ্গীত, আবৃত্তি, গল্পবলা, উপস্থিত বক্তৃতা, ধারাবাহিক গল্পবলা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রাথমিক শাখার ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয় ৫ম শ্রেণির শিক্ষার্থী সদ্য সদাব্রতী ও রানার আপ হয় ইনান তাহমিদ।মাধ্যমিক শাখার প্রতিপাদ্য বিষয় ‘দিকে দিকে কত বাণী, নব নব কত ভাষা’। মাধ্যমিক শাখার ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা দলীয় পরিবেশনায় অংশগ্রহণ করে। মাধ্যমিক শাখায় চ্যাম্পিয়ন দল বদ্বীপ, প্রথম রানারআপ মরুদ্যান, দ্বিতীয় রানারআপ মেরুজ্যোতি ও রঙধনু দল। এছাড়াও ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা একক প্রতিযোগিতায় অংশ নেয়। ৯শ ও ১০ম শ্রেণি থেকে ব্যাক্তিগত চ্যাম্পিয়ন অনিন্দ্য দাশ, রানার আপ রওনক উর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।












