আল্লামা সৈয়দ মীর আহমদ মুনিরী ৪৮তম বার্ষিক ওরশ উপলক্ষে শাহ্ মীর মুনিরীয়া যুব সংঘের ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার ফটিকছড়ি পৌরসভার মীর আহমদ মুনিরী দরবারে সৈয়দ মুহাম্মদ আবু ছাদেক মুনিরীর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ মুহাম্মদ আবু জাফর মুনিরী। প্রধান অতিথি ছিলেন বিবিবহাট বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইলিয়াস। প্রধান আলোচক ছিলেন গর্জনীয়া রহমানিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার আরবী প্রভাষক সৈয়দ মুহাম্মদ আসিফ উল্লাহ। উদ্বোধক ছিলেন পৌরসভা বিএনপির সদস্য মুহাম্মদ হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি আইনজীবী সহকারী সমিতির সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ আবছার উদ্দিন চৌধুরী, মুহাম্মদ সামশুল আলম, এস এম কাজী আবু শোয়াইব মুনিরী, মুহাম্মদ রাশেদ করিম, মুহাম্মদ ইয়াহইয়া মুনিরী প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।










