ফটিকছড়িতে গাছ থেকে পড়ে বাকপ্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ৭ জুন, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের আলমের ঘোনা এলাকায় গাছ থেকে জাম পাড়তে গিয়ে নিচে পড়ে মো. আলমগীর (৪০) নামে এক বাকপ্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তার আকস্মিক মৃত্যুর ঘটনায় সন্তান দুটি পিতৃহীন হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি জাম গাছের জাম কিনে তা পাড়তে গাছে উঠেছিলেন আলমগীর।

একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের প্রতিবেশী মোহাম্মদ বোরহান বলেন, আলমগীর অত্যন্ত সহজসরল প্রকৃতির মানুষ ছিলেন। কেউ কিছু বললে তা করে দিতেন। একটি জাম গাছের জাম কিনে পাড়তে গিয়েই আজ তার এমন মর্মান্তিক মৃত্যু হলো।

পূর্ববর্তী নিবন্ধবাজুস চট্টগ্রাম শাখার সাথে বিভিন্ন আঞ্চলিক সমন্বয় কমিটির নেতৃবৃন্দের মতবিনিময়
পরবর্তী নিবন্ধচন্দনাইশে সাজাপ্রাপ্তসহ ৬ আসামি গ্রেপ্তার