প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের আন্তঃহাউজ ব্যাডমিন্টনের উদ্বোধন

| বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২৬ at ১১:১৬ পূর্বাহ্ণ

প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত সিনিয়র ও মিডল স্কুলে ৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত আন্তঃহাউজ (ছাত্রী) ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ও প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ড. ইমাম হাসান রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি রিজিয়া বেগম।

প্রতিযোগিতায় ৩য় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৩টি বিভাগে মোট ৪৯ জন ছাত্রী অংশগ্রহণ করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডল স্কুল উপাধ্যক্ষ মুহাম্মদ জসিম উদ্দিন, ক্রীড়া বিভাগের প্রধান মো. আবদুল করিম, ক্রীড়া শিক্ষক মো. গিয়াস উদ্দিন, অন্বেষা চাকমা সহ শিক্ষক–শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। এ প্রতিযোগিতার কনভেনরের দায়িত্বে আছেন ক্রীড়া শিক্ষিকা বাবলী আসাম। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক মো. মহিউদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধসাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টি স্পোর্টস
পরবর্তী নিবন্ধএশিয়ান গ্রুপ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু