প্রেসিডেন্সি আন্তঃ হাউজ দাবা ও টেবিল টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

| মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০৫ পূর্বাহ্ণ

প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে আন্তঃহাউজ দাবা ও টেবিল টেনিস টুর্নামেন্ট শুরু হয়েছে। প্রেসিডেন্সি সিনিয়র ও মিডল স্কুলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ভেটেনারি ও এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. মুজিবুর রহমান। ইংরেজি বিভাগের শিক্ষক মো. মহিউদ্দিন ও ইনজামাম খানের সঞ্চালনায় সিনিয়র স্কুলের উপাধ্যক্ষ ই.ইউ.এম. ইনতেখাব এতে সভাপতিত্ব করেন।

টুর্নামেন্টের দাবা প্রতিযোগিতায় মিডল স্কুলে ৩য় থেকে ৭ম শ্রেণি পর্যন্ত শ্রেণিভিত্তিক মোট ৫০ জন, সিনিয়র স্কুলে ৮ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত হাউজভিত্তিক যথাক্রমে কাইট হাউজ, ফ্যালকন হাউজ, ঈগল হাউজ, হক হাউজে মোট ৪৮ জন শিক্ষার্থী এবং টেবিল টেনিস প্রতিযোগিতায় সিনিয়র স্কুল থেকে ৪৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে। প্রধান অতিথি শিক্ষার্থীদের সাথে টেবিল টেনিস ও দাবা খেলায় অংশগ্রহণের মধ্য দিয়ে উক্ত প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডল স্কুলের চিফ কোঅর্ডিনেটর মোহাম্মদ ছাখাওয়াত হোছাইন, শারীরিক শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুল করিম, শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক মো. গিয়াস উদ্দিন, বাবলী আসাম, টুর্নামেন্টের আহ্বায়ক অন্বেষা চাকমা, মোহাম্মদ রাসেল, স্কুলের শিক্ষকশিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলিওনাইন অনূর্ধ্ব-২০ দাবা টুর্নামেন্ট ১৭ সেপ্টেম্বর শুরু
পরবর্তী নিবন্ধএশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল পাঠাচ্ছে বাংলাদেশ