প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের এলএলবি (অনার্স) ৫৯তম ব্যাচের ওরিয়েন্টেশন গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির।
বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক অনুপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন অনুষদের অ্যাডজাঙ্কট ডিন প্রফেসর মোহাম্মদ মোরশেদ মাহমুদ খান, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী ও কমপ্লেইন্ট কমিটির আহ্বায়ক ড. মেহের নিগার।
স্বাগত বক্তব্য রাখেন আইন অনুষদের সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী। বিভাগের সহযোগী অধ্যাপক এবং ৫৯তম ব্যাচের উপদেষ্টা সঞ্জয় বিশ্বাসের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৭৫ জন নবীন শিক্ষার্থী অংশ নেন।
শিক্ষার্থীদের মধ্যে সৈয়দা তাহিরা তাসকিন, সাদিয়া আফরোজ দিশা ও তাসমিয়া নাওয়ার তাদের অনুভূতি প্রকাশ করেন। উপস্থিত ছিলেন অধ্যাপক আহমদ রাজীব চৌধুরী ও হুমায়রা নওশীন ঊর্মি, অধ্যাপক ফাহমিদা কাদের, ফরিদউদ্দিন আহমদ, ইয়াসমিন ফারজানা, তাহমিনা সানজিদা সাহীদ ও সুরিনা তারজিদ, প্রভাষক মেহেরুন্নেসা বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












