প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা

| শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ১০:১৬ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস এম নছরুল কদির। উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, ইইই বিভাগের চেয়ারম্যান টোটন চন্দ্র মল্লিক, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসিম উদ্দিন, আইন বিভাগের চেয়ারম্যান অনুপ কুমার বিশ্বাস, জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান ড. জাহিদুল ইসলাম, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান স্থপতি হোসেন মুরাদ, ফ্যাশন ডিজাইন ও টেকনোলজি বিভাগের চেয়ারম্যান স্থপতি কুহেলী চৌধুরী, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. অর্পিতা দত্ত, গণিত বিভাগের চেয়ারম্যান জান্নাতুল ফেরদাউস, সমাজতত্ত্ব বিভাগের চেয়ারম্যান উম্মে সালমা, ইংলিশোলজিক্যাম্ব্রিজ প্রোগ্রামের কোঅর্ডিনেটর শাহনাজ পারভিন সিঁথি, এমএ (ইংরেজি) প্রোগ্রাম কোঅর্ডিনেটর কোহিনুর আকতার, ব্যবস্থাপনা ডিসিপ্লিনের কোঅর্ডিনেটর তাসনিম সুলতানা, মার্কেটিং ডিসিপ্লিনের কোঅর্ডিনেটর সুলতানা রাজিয়া চৌধুরী, ফিন্যান্স ডিসিপ্লিনের কোঅর্ডিনেটর রাজিব দত্ত, এইচআরএম ডিসিপ্লিনের কোঅর্ডিনেটর রহিমা বেগম, কম্পিউটার সায়েন্স বিভাগের প্রশাসনিক কোঅর্ডিনেটর কিংশুক ধর, মাস্টার্স প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোহাম্মদ হাসান, একাডেমিক কোঅর্ডিনেটর রেজাউর রহমান এবং কোকারিকুলার অ্যাকটিভিটিস কোঅর্ডিনেটর মো. হাসান।

সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রগতি ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও শিক্ষার গুণগতমান উন্নয়ন, গবেষণা কার্যক্রম জোরদারকরণ এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট্রেটের ৩৭ বছর পূর্তি অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সর্বাত্মকভাবে সফল করুন