প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের স্পোর্টস কার্নিভাল সম্পন্ন

| মঙ্গলবার , ২৮ জুলাই, ২০২৬ at ৪:৫৯ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইকোনোমিস্ট ফোরাম (পিইউইএফ)-এর উদ্যোগে ইনডোর ও আউটডোর গেমসের সমন্বয়ে ‘ইন্ট্রাডিপার্টমেন্ট স্পোর্টস কার্নিভাল২০২৬’ সমপ্রতি সম্পন্ন হয়েছে। ইনডোর গেমসে অন্তর্ভুক্ত ছিল দাবা, ক্যারাম, লুডু, মিউজিক্যাল চেয়ার ও ইফুটবল এবং আউটডোর গেমসে ছিলো ইন্ট্রাডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট। ইন্ট্রাডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্টটি চান্দগাঁও ফরচুন স্পোর্টস এরিনায় অনুষ্ঠিত হয়। এ টুর্নামেন্টে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মোট ৮টি দল অংশগ্রহণ করে। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়। ‘এ’ গ্রুপে ৪টি এবং ‘বি’ গ্রুপে ৪টি দল ছিল। গ্রুপ পর্ব শেষে উভয় গ্রুপ থেকে মোট ৪টি দল সেমিফাইনালে উন্নীত হয়। সেমিফাইনালে জয় লাভ করে কন্সাইন্স৩৯ এবং ডাইনামো৩৭ ফাইনালে জায়গা করে নেয়। ফাইনাল ম্যাচে কন্সাইন্স৩৯ চ্যাম্পিয়ন এবং ডাইনামো৩৭ রানারআপ হয়। ইনডোর গেমস দাবা, কেরাম, লুডু, মিউজিক্যাল চেয়ার ও ইফুটবল অনুষ্ঠিত হয় অর্থনীতি বিভাগে। পরে ইনডোর ও আউটডোর গেমসের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এবং কোঅর্ডিনেটর বদরুল হাসান আউয়াল, সহযোগী অধ্যাপক বিদ্যুৎ কান্তি নাথ, সহকারী অধ্যাপক ড. অর্পিতা দত্ত, সহকারী অধ্যাপক উম্মে সালমা, সহকারী অধ্যাপক ফারিয়া হোসেন বর্ষা, সহকারী অধ্যাপক সুদীপ দে এবং প্রভাষক ইফতেখার মিয়া। শেষে প্রধান অতিথি এবং অন্যান্য শিক্ষকবৃন্দ বিজয়ী ও রানারআপদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধঅবসরে গেলেন আর্জেন্টিনা স্পেন ফাইনালের রেফারি
পরবর্তী নিবন্ধকমনওয়েলথ গেমসে হতাশার দৌড় ইমরানুর ও শিরিনের