প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে সংবাদ সম্মেলনে আসছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, আজ বুধবার সকাল ১১টায় তাঁর তেজগাঁও কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
তিনি আগামী ২৫ জুন প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করবেন। সংবাদ সম্মেলনে দেশের বন্যা পরিস্থিতি, পদ্মা সেতু উদ্বোধন ও সীতাকুণ্ডসহ দেশে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা উঠে আসতে পারে। খবর বাসসের।














