লালখান বাজার ওয়ার্ড ডেবারপাড় হাউজিং সোসাইটিতে ভোর মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ও আমরা করব জয় একদিন প্রতিবন্ধী সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করেন প্রধান অতিথি ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল। এ সময় উপস্থিত ছিলেন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ভোরের সভাপতি মো. পারভেজ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমন মন্ডল, ডা. উৎপল দাশ, ডা. মো. শফিকুল আলম, শহীদুল্লাহ প্রিন্স, এসএম তানভীর, আলমগীর হোসেন, মো. শামীম, মাহমুদুল হাসান, আবদুল হালিম রুবেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি












