ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম বলেছেন, প্রশিক্ষণ অত্যন্ত শক্তিশালী হাতিয়ার, যা মানবসম্পদ উন্নয়নে নিয়ামক শক্তি হিসেবে বিবেচিত হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সুষ্ঠু প্রশিক্ষণ দক্ষ এবং যোগ্য নাগরিক তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে। যে কোনো কাজে সাফল্যের ভিত্তি হল প্রশিক্ষণ। বিশ্বের উন্নয়নশীল দেশসমূহতে পেশাগত দক্ষতা, কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বাস্তবতায় প্রজন্মকে দক্ষ, যোগ্য ও কার্যকর জনসম্পদে রূপান্তরে প্রশিক্ষণের বিকল্প নেই। ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার চকবাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রশিক্ষণ বিষয়ক কোর্স সমৃদ্ধির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্রসেনা মহানগর সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন–মাওলানা মুফতি নিজাম উদ্দিন নোমানী, এম. ইউসুফ কবির, কাউছারুল ইসলাম সোহেল, রাশেদুল ইসলাম রাসেল। প্রধান বক্তা ছিলেন, ছাত্রসেনার কেন্দ্রীয় সহ–সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ আল–মুমিন। বক্তব্য দেন, মুহাম্মদ জয়নাল আবেদীন, এইচ এম ওমর আল–ফারুক, মুহাম্মদ রবিউল আজাদ, মাহমুদুল হাসান জুয়েল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।








