প্রকৃতির জয়

শুকলা আচার্য্য | বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৩৩ পূর্বাহ্ণ

আমি আকাশ নমি, বাতাস নমি

আমি নমি চন্দ্র তারা

আমি পাহাড় নমি, পাতাল নমি

আমি নমি নদীর ধারা।

আমি সূর্য নমি, বিনীত চিত্তে

যা শক্তিতে অপার,

পশু পক্ষী, বৃক্ষলতা

সবই নমস্য আমার।

ফেনিল সাগর, আগুন শিখা

প্রকৃতির উপচার

তুচ্ছ হতে তুচ্ছ আমি

নমি বারংবার।

মানুষ যদিও সৃষ্টিসেরা

জেনেছি চিরকাল,

প্রকৃতি বিরূপ মূর্তি ধরলে

নেমে আসে মহাকাল।

পূর্ববর্তী নিবন্ধহৃদয়ের আঙিনায় তুমি
পরবর্তী নিবন্ধকষ্ট