হৃদয়ের আঙিনায় তুমি

এনায়েত হোসাইন পলাশ | বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৩৩ পূর্বাহ্ণ

যে চোখ দিয়ে আমি তোমাকে দেখেছি

সে চোখ যেন বৃষ্টিস্নাত গতিধারা,

যে হৃদয় তোমাকে প্রক্ষেপণ করেছে

সে হৃদয়ে তুমি স্বর্গীয় স্রোতধারা।

যে আকাশ তোমাকে ছায়া দিয়ে রেখেছে

সে তোমাকেই নীলিমায় বেঁধেছে,

যে তপ্ত হৃদয় তোমাকে অনুভব করেছে

সে তোমাকেই নীলাঞ্জনা মেনেছে।

জীবনের প্রান্তে যার প্রজ্ঞাপন এসেছে

সে যেন অনিমেষ ভালোবাসার রৌদ্রতা,

দুঃখ সুখের প্রান্ত যাকে স্পর্শ করেছে

সে যেন অন্তরে আলোর শুভ্রতা।

বোধের আলো যার সীমান্ত ছুঁয়েছে

সে যেন গহীন অরণ্যের প্রদীপ,

আমার আকাশ যার অম্বরে ঢেকেছে

সে যেন মোর স্মরণিকায় চরণদ্বীপ।

পূর্ববর্তী নিবন্ধশিশুর জগৎ
পরবর্তী নিবন্ধপ্রকৃতির জয়