পোর্ট কলোনি এলাকায় ছুরিকাঘাতে যুবক খুন

আজাদী প্রতিবেদন ম | সোমবার , ১২ জানুয়ারি, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

নগরের বন্দর থানার পোর্ট কলোনি এলাকায় ছুরিকাঘাতে এক যুবক মারা গেছেন। নিহত যুবক হচ্ছেন আজিয়ার রহমান (৩৫)। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আজিয়ার রহমান বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার আলতি বুরুজ বাড়িয়া এলাকার মৃত হাসেন আলীর ছেলে। বন্দর থানার এসআই আবু বক্কর সাংবাদিকদের জানান, পোর্ট কলোনি এলাকায় দুর্বৃত্তরা আজিয়ার রহমানকে ছুরিকাঘাত করে ঘটনাস্থলে ফেলে যায়। পরে বন্দর থানা পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত ২টা ২০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্দর থানার ওসি আবদুর রহিম বলেন, এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা, সড়ক অবরোধ করে বিক্ষোভ
পরবর্তী নিবন্ধদ্বিতীয় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে? কী বলছে হাই কোর্টের রায়