পেরেন্টস লাউঞ্জের বর্ষপূর্তি উপলক্ষে প্রবীণ নাগরিক ফোরাম চট্টগ্রাম গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সিএজি, অর্থ সচিব ও সোনালী বাংকের চেয়ারম্যান (প্রাক্তন) মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং কবি ও ঔপন্যাসিক বিশ্বজিৎ চৌধুরীকে অনানারি সদস্যপদ ও সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন কর্নেল (অব.) মোহাম্মদ ইকবাল। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল বাকী। এস এম মোরশেদ জাফরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন কবি, নিসর্গী ও ফোরামের সাধারণ সম্পাদক মুশফিক হোসাইন। শুভেচ্ছা বক্তব্য রাখেন চা বিশেষজ্ঞ ও ফোরামের উপদেষ্টা আমিনুর রশীদ কাদেরী, চবি একাউন্টটিং বিভাগের প্রফেসর ড. রনজিত কুমার চৌধুরী প্রমুখ।
বিশ্বজিৎ চৌধুরী বলেন, পারিবারিক আবহে বয়স্কদের বিনোদনের জন্য প্রবীণ নাগরিক ফোরাম যে সুযোগ সৃষ্টি করেছে, তা অতুলনীয়।
মোহাম্মদ মুসলিম চৌধুরী প্রবীণদের জন্য ডাটাবেজসহ প্রিভিলেজ কার্ড চালু করার পরামর্শ দেন।
সভা শেষে সঙ্গীত পরিবেশন করেন বিউটি দেব, টুম্পা দেব, ফজল হোসেন, মনির উল্লাহ কাদের, মাহবুব হায়দার ও আমির খান। প্রেস বিজ্ঞপ্তি।












