পেকুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি

| শনিবার , ১৮ জুলাই, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়ায় বর্ণাঢ্য বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল পশ্চিম টইটং নাপিতখালী দক্ষিণপাড়া ইসলামী সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অতিরিক্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রশিক্ষক (জেনারেল) মোহাম্মদ মাহমুদুল হক। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তহিদুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোরশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল রহিম, কার্যকরী সদস্য তৈয়বুল ইসলামসহ সংগঠনের সদস্য, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানের শেষে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বক্তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের নিয়মিত সভা