রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের নিয়মিত সভা

| শনিবার , ১৮ জুলাই, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের নিয়মিত সভা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম ক্লাবস্থ গেস্ট হাউসে। ক্লাব সভাপতি রোটারিয়ান পঙ্কজ বিশ্বাস নিয়মিত সভা আহ্বান করেন। ক্লাব সচিবের দায়িত্ব পালন করেন রোটারিয়ান মোহাম্মদ ইকরামুল হুদা। সভায় রোটারি ক্যালেন্ডার নিয়ে আলোচনা করেন রোটারিয়ান আব্দুল কাদের বিপ্লব। শুভেচ্ছা আলোচনায় অংশ নেন রিপসা কোর্ডিনেটর রোটারিয়ান আজিজুল হক, রোটারিয়ান এমদাদুল আজিজ, রোটারিয়ান এম আবু তৈয়ব, রোটারিয়ান মিনহাজ উদ্দিন আহমেদ, আশরাফুল আলম, আব্দুল মতিন, সাবিনা কাইয়ুম, সাগর রেজা, নাসিমা আক্তার, চম্পাকলি, নুরুল ইসলাম মঞ্জু।

এছাড়াও আরো বক্তব্য দেন, ক্লাবের সাবেক সভাপতি রিদওয়ানুল করিম তুশার, শোয়েব উদ্দিন খান, অ্যাডভোকেট আয়েশা আক্তার সানজি, কাজী হাসানুজ্জামান শান্টু, ওয়াহিদুল ইসলাম অয়ন, এম এ হান্নান, ফজলের রাব্বি সিনান।

রোটারেক্ট ক্লাব অব চিটাগাং হেরিটেজের সভাপতি ও প্রাক্তন সভাপতি সভায় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে খুলশী ক্লাবের ৬ লাখ টাকা নগদ সহায়তা