পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সদ্য সমাপ্ত আসরের সেরা একাদশ ঘোষণা করেছে উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক। যেখানে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন নাহিদ রানা। পিএসএলের এবারের আসরে মোট ৬ জন বাংলাদেশি দল পেয়েছিলেন। তাদের মধ্যে ৫ জন ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন।
তাদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন নাহিদ রানা। দুর্দান্ত ফর্মেও ছিলেন এই পেসার, তার দলও চ্যাম্পিয়ন হয়েছে। তবে আসরে সবগুলো ম্যাচ খেলার সুযোগ পাননি নাহিদ রানা। সব মিলিয়ে আসরে পাঁচ ম্যাচে ৯ উইকেট শিকার করেন তিনি। ইকোনমিও ছিল দুর্দান্ত, ৫.৪৪। উইজডেনের আসর সেরা একাদশের অধিনায়ক করা হয়েছে বাবর আজমকে। উইজডেনের পিএসএল–২০২৬ এর সেরা একাদশ: বাবর আজম, সাহিবজাদা ফারহান, কুশল মেন্ডিস, শান মাসুদ, উসমান খান, শাদাব খান, অ্যারন হার্ডি, হুনাইন শাহ, মোহাম্মদ আলী, সুফিয়ান মুকিম ও নাহিদ রানা।














